ads

রবিবার , ১ আগস্ট ২০২১ | ৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় ময়মনসিংহ মেডিকেলে ঝরলো আরও ২১ প্রাণ

ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়া ব্যক্তিদের মধ্যে তাঁদের মধ্যে ৯ জন করোনায় ও ১২ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ১ আগস্ট রবিবার সকাল সাড়ে ৯টায় মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে করোনায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ময়মনসিংহ জেলার ৬জন, টাঙ্গাইল জেলার ২ জন ও গাজীপুরের ১ জন। এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১২ জনের মধ্যে ময়মনসিংহ জেলার ১০ জন ও জামালপুর জেলার ২ জন।

Shamol Bangla Ads

করোনায় মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের নুরজাহান বেগম (৬৫), নাজমা বেগম (৭০), মো. আব্দুর রউফ (৬৫), মুক্তাগাছার সালমা বেগম (৪২), ত্রিশালের সুলতান আহমেদ (৭২), গৌরীপুরের মতিউর (৭০), টাঙ্গাইলের ঘাটাইলের মোশারফ হোসেন (৫২), মধুপুরের আব্দুল হামিদ (৫৫) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার খোদেজা বেগম (৫০)।

আর উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের নাজমা সুলতানা (৫০), মোবারক হোসেন (৭০), হামিদা খাতুন (৭০), শিরিন আক্তার (৫৫), মুক্তাগাছার নুরজাহান (৮০), মাহফুজুল হক (৬৯), হালুয়াঘাটের জহির মিয়া (৩৩), মোহাম্মদ আলি (৫৯), ত্রিশালের লাভলি (৫৫), নান্দাইলের আব্দুর জব্বার (৮০), জামালপুর সদরের হাওয়া বেগম (৭০) ও দেওয়ানগঞ্জের জইনুদ্দীন (৩৩)।

Shamol Bangla Ads

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৫২৮ জন রোগী ভর্তি আছেন। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৯৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন।

এদিকে, জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১১৩৬ টি নমুনা পরীক্ষা করে ৩১২ জন করোনা শনাক্ত হয়েছেন। অপরদিকে, ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. শাহ আলম, বিভাগের চার জেলায় ২ হাজার ১১৯টি নমুনা পরীক্ষা করে ৫৯১ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ২৭ দশমিক ৮৯ শতাংশ বলে জানিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads