ads

বৃহস্পতিবার , ২৯ জুলাই ২০২১ | ৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মমেকের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৩ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন ময়মনসিংহের মুক্তাগাছার আবদুল হামিদ (৬০), নেত্রকোনা সদরের এমদাদুল হক (৮৫) ও শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আমিরউদ্দিন (৯০)।

Shamol Bangla Ads

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহ সদরের নজরুল ইসলাম (৬২), গোলাপ আলী (৫৫), দুলু মিয়া (৩০), সাবু খাতুন (৮৫), হোসনে আরা (২৫), গফরগাঁও উপজেলার সুরাইয়া খাতুন (৬৫), হালুয়াঘাটের খোকন মিয়া (৫৫), ত্রিশালের পারভিন আক্তার (৪৫), শেরপুর সদরের সাজেদা বেগম (৫৫), মনোয়ারা বেগম (৬৫), টাঙ্গাইল সদরের পরিমল চন্দ্র (৫২), ধনবাড়ির সৌরভ (১৩) ও নেত্রকোনার সুজিত চন্দ্র দাস (৬০)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৫৩ জন রোগী ভর্তি আছেন৷ তাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ২০ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ জন। এদিকে ময়মনসিংহ জেলায় এক দিনে করোনা শনাক্তে এযাবৎকালের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬০টি নমুনা পরীক্ষা করে ৪৫৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে শনাক্তের হার ২৭ দশমিক ৫৯ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads