ads

শনিবার , ২৪ জুলাই ২০২১ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদ্মা সেতুর পিলারের সঙ্গে ফেরির ধাক্কা : পুলিশ হেফাজতে ফেরির মাস্টার

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৪, ২০২১ ২:১৭ অপরাহ্ণ

পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা দেওয়ার ঘটনায় মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার নৌরুটে চলাচলরত ফেরি শাহ জালালের মাস্টার আবদুর রহমানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে শিবচর থানার পুলিশ। ২৪ জুলাই শনিবার সকাল থেকে বাংলাবাজার ঘাট এলাকায় তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন ওই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও ঘাট সূত্র জানায়, শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে রো রো ফেরি শাহ জালাল ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ফেরির অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় ফেরিটির ফিটনেস ছিল কি না, চালকের যথাযথ যোগ্যতা, শারীরিক সুস্থতা বা কোনো অবহেলা ছিল কি না-এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিবচর থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের জিডিটি করেন।

Shamol Bangla Ads

এছাড়া শিমুলিয়া-বাংলাবাজার রুটে চলাচলরত ফেরি শাহজালাল সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায় ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আবদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, থানায় জিডি হওয়ার পর আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। আর এই তদন্তের স্বার্থেই রো রো ফেরি শাহ জালালের ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আবদুর রহমান আমাদের হেফাজতে আছেন। তার জিজ্ঞাসাবাদ চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!