ads

মঙ্গলবার , ২০ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৭৪
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ‌্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহা ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ জুলাই মঙ্গলবার ঈদুল আজহা উপলক্ষে এক ভিডিও বার্তায় ওই আহবান জানান তিনি। ওইসময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদুল আজহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশের ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রিয় দেশবাসী আসসালামুআলাইকুম। ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সকলকে। প্রবাসী ভাই ও বোনদের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা।’

করোনা ভাইরাসের বিরুদ্ধে দীর্ঘসময় লড়াইয়ের কথা তুলে ধরে তিনি বলেন, ‘গত এক বছরের বেশি সময় ধরে আমরা মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এই লড়াইয়ে আমরা অনেক আপনজনকে হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি। তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। তবে এই লড়াইয়ে আমাদের জিততেই হবে এবং আমরা জিতবো, ইনশাল্লাহ।’

Shamol Bangla Ads

‘আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান পরবর্তী সংবাদ শোলাকিয়া ঈদগাহে হচ্ছে না ঈদুল আজহার জামাত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads