ঈদুল আজহাকে সামনে রেখে শিথিল করা হয়েছিলো লকডাউন। ঈদের পর আগামী ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর লকডাউন দেওয়া হবে। ওইসময় সরকারি, বেসরকারি অফিসসহ গার্মেন্টস ও শিল্পকারখানা বন্ধ থাকবে। ১৭ জুলাই শনিবার বিজিবি-৬ এর ৯৬ তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ওই কথা জানান।









