ads

বৃহস্পতিবার , ১০ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

খবর টি পড়েছেন : ২৭৫
নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আগামী ২৪ জুন অপরাহ্নে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

Shamol Bangla Ads

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৪৯৬ লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি, কোয়ার্টার মাস্টার জেনারেল-কে আগামী ২৪ জুন ২০২১ তারিখ অপরাহ্ন থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা-বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে উক্ত তারিখ অপরাহ্ন থেকে তিন বছরের জন্য সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’
লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ আগামী ২৪ জুন অবসরে যাবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ অঞ্চলে ৬টি মডেল মসজিদ উদ্বোধন পরবর্তী সংবাদ সরকারি ৯৯ শতাংশ তথ্য প্রকাশে কোনো সমস্যা নেই:…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads