সিলেটে এক মিনিটের মধ্যে দু’দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। ৭ জুন সোমবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে ও ৬টা ৩০ মিনিটের দিকে দুই দফা ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট।

সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী ওই তথ্য নিশ্চিত করে বলেন, একটি ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৩ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৮৮ কিলোমিটার দূরে উত্তর পূর্ব সিলেট অঞ্চলে।
ভূমিকম্পের পর আতঙ্কিত নগরবাসী বাসা থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। অনেকে দোকানপাট বন্ধ করে বহুতল ভবন দৌড়ে নিচে নামেন। এর আগে সিলেটে গত ২৯ মে সাত দফা ভূকম্পন অনুভূত হয়। সব কটির উৎপত্তিস্থল ছিল সিলেট অঞ্চলে।









