ads

বৃহস্পতিবার , ৩ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বরিশালে জোড়া লাগানো শিশু কন্যার জন্ম !

খবর টি পড়েছেন : ৫৬৭
বরিশালে জোড়া লাগানো শিশু কন্যার জন্ম !
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জেলার গৌরনদী পৌর সদরের একটি বেসরকারী ক্লিনিকে পেটে জোড়া লাগানো জমজ কন্যা শিশুর জন্ম হয়েছে। তবে তাদের হাত, পা, মুখ ও মাথা আলাদা আলাদা ও স্বাভাবিক রয়েছে। ২ জুন বুধবার রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদীর ময়ূরী ক্লিনিকের চিকিৎসক তানজিদ রহমান জানান, ওইদিন দুপুরে সফল অস্ত্রোপাচারের মাধ্যমে জোড়া লাগানো জমজ শিশু ভূমিষ্ঠ করান তিনি। তবে গৌরনদীতে শিশু দু’জনের সঠিক চিকিৎসা না পাওয়ার শঙ্কায় সন্ধ্যায় তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করানো হয়।

Shamol Bangla Ads

তবে জন্মের পর থেকে এ রির্পোট লেখা পর্যন্ত (রাত সাড়ে এগারোটা) নবজাতক দু’শিশুই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন তাদের পিতা আবু জাফর। তিনি জানান, ‘নবজাতক শিশুদ্বয়ের সাথে সাথে সিজারিয়ানের পর আমার স্ত্রী হালিমা বেগমও সুস্থ রয়েছেন। তবে গৌরনদীতে জোড়া লাগানো জমজ শিশু দু’জনের সঠিক চিকিৎসা হবে না বলে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু, ভূমিষ্ঠ হওয়া আমার সন্তান ২ টি বাঁচাতে হলে অপারেশন করাতে হবে। ওই অপারেশন ব্যয়বহুল হবে বলে শুনেছি। এখন কি করবো বুঝতে পারছি না। আপনারা এর একটা ব্যবস্থা করে দেন,-দয়া করে।’

শেবাচিম হাসপাতালের নবজাতক ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক সৌরভ জানান, ভর্তি হওয়া নবজাতক দু’জন এখন পর্যন্ত সুস্থ রয়েছে। অস্ত্রোপাচারের মাধ্যমে জোড়া লাগানো শিশু দেশে আলাদা করা হয়। তবে বরিশালে এ ধরণের অপারেশন হয় না, এজন্য শিশু দু’টিকে ঢাকায় নিতে হবে। শেবাচিমে বিগত ৩ বছরের মধ্যে এমন নবজাতক এই প্রথম ভর্তি করার দাবি করে ডাঃ সৌরভ বলেন, শীঘ্রই শিশুদ্বয়কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

Shamol Bangla Ads

জানা যায়, সদ্য ভূমিষ্ঠ জমজ শিশুদের বাবার বাড়ি বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামে। তাদের সংসারে আরও দুটি কন্যা সন্তান রয়েছে। জীবিকা নির্বাহের জন্য তিনি পুরান ঢাকায় মুদি দোকান চালাতেন। কিন্তু করোনার কারণে ক্রেতা কমে যাওয়া এবং ক্রেতারা পাওনা টাকা পরিশোধ না করায় তার মুদি দোকান বন্ধ হয়ে যায়। বর্তমানে তিনি ঢাকায় ভ্যানগাড়ি চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সঞ্চয়পত্র থেকে ৩২ হাজার কোটি টাকা ঋণ নেবে… পরবর্তী সংবাদ মাসে ২০ হাজার টাকা সম্মানী পাবেন বীর মুক্তিযোদ্ধারা,…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads