ads

বৃহস্পতিবার , ৩ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদ্মায় মিলল বিলুপ্তপ্রায় ঢাই মাছ ! বিক্রি হলো ২১ হাজার টাকায়

খবর টি পড়েছেন : ৮৯৯
পদ্মায় মিলল বিলুপ্তপ্রায় ঢাই মাছ ! বিক্রি হলো ২১ হাজার টাকায়
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনা থেকে ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিলুপ্তপ্রায় ঢাই মাছ ধরা পড়েছে। মাছটি ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ২১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।
৩ জুন বৃহস্পতিবার ভোরে জেলে নুরুল হালদারের জালে ওই ঢাই মাছটি ধরা পড়ে।পরে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশের আড়তে মাছটি আনা হলে জেলে নুরুল হালদারের কাছ থেকে দুই হাজার ৮০০ টাকা কেজি দরে ২১ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট সাজাহান। নদীতে বিলুপ্ত হওয়া এতবড় ঢাই মাছ একনজর দেখার জন্য ফেরিঘাটে ভিড় করেন উৎসুক জনতা।

Shamol Bangla Ads

দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী সম্রাট সাজাহান বলেন, ২১ হাজার টাকা দিয়ে মাছটি কিনলেও বিক্রির জন্য ঢাকার কিছু ব্যবসায়ীর সঙ্গে দুই হাজার ৯০০ টাকা কেজি দরে মোবাইল ফোনে বিক্রির জন্য যোগাযোগ করা হচ্ছে।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল যুগান্তরকে জানান, পদ্মা ও যমুনা নদীর মোহনায় প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ ধরা পড়ছে। তবে বিলুপ্তপ্রায় এত বড় ঢাই মাছ নদীতে খুব একটা পাওয়া যায় না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশ অর্থনীতি সমিতির ১৭ লক্ষ কোটি টাকার বিকল্প… পরবর্তী সংবাদ জীবন-জীবিকায় প্রাধান্যের বাজেট পেশ আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads