ads

মঙ্গলবার , ১ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের উন্নয়ন-অগ্রগতি বিএনপির চোখেই পড়ে না : তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ২০৭
দেশের উন্নয়ন-অগ্রগতি বিএনপির চোখেই পড়ে না : তথ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির রাজনীতি শুধু খালেদা জিয়ার স্বাস্থ্যে আটকে আছে, দেশের মানুষের স্বাস্থ্য, উন্নয়ন-অগ্রগতি নিয়ে বিএনপি চিন্তিত নয়। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত তফাজ্জল হোসেন মানিক মিয়ার স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, দেশের উন্নয়ন-অগ্রগতি অনেকে দেখেও দেখে না, বুঝেও বোঝে না। তাদের রাজনীতিকরা খালি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আবর্তিত। দেশের মানুষের স্বাস্থ্য, উন্নয়ন-অগ্রগতি নিয়ে তারা কোনোভাবে চিন্তা করে বলে মনে হয় না।

Shamol Bangla Ads

তিনি বলেন, বাংলাদেশ আজকের সমস্ত সূচকে পাকিস্তানকে পেছনে ফেলেছে। মানব উন্নয়ন সূচক, সামাজিক এবং অর্থনৈতিক সূচকসহ সব সূচকেই পেছনে ফেলেছে। আমরা যখন স্বাধীন হই তখন পশ্চিম পাকিস্তান আমাদের তুলনায় ৭০ ভাগ ধনী ছিল। আজকে অনেক সূচকে আমরা ভারতকে ছাড়িয়ে গেছি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।
তফাজ্জল হোসেন মানিক মিয়াকে স্মরণ করে ড. মাহমুদ বলেন, একটা সময় ছিল যখন পত্রিকা বলতে ইত্তেফাকসহ দু-একটি পত্রিকাকেই বোঝাত। তবে সেগুলোর মধ্যে ইত্তেফাক সবচেয়ে বেশি প্রমিনেন্ট ছিল। তখন মানুষের শোষণ, বঞ্চনার কথা তুলে ধরা এবং জনগণকে প্রতিবাদমুখর করার ক্ষেত্রে ইত্তেফাকের ভূমিকা ছিল অনবদ্য বলে উল্লেখ করেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মে মাসেও রেকর্ড পরিমাণ রেমিটেন্স পরবর্তী সংবাদ বিমান বাহিনীর নতুন প্রধান আবদুল হান্নান

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads