ads

শনিবার , ২২ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আশুগঞ্জে ট্রাক উল্টে শ্রমিক নিহত, নিহতের বাড়ি শ্রীবরদী

খবর টি পড়েছেন : ৪৬৩
আশুগঞ্জে ট্রাক উল্টে শ্রমিক নিহত, নিহতের বাড়ি শ্রীবরদী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় লবণ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে আশুগঞ্জ-আখাউড়া ফোরলেন সড়কের নির্মাণ শ্রমিক দুলাল মিয়া (৩৪) নিহত হয়েছেন। ২১ মে শুক্রবার বিকেলে উপজেলার সোনারামপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত দুলাল মিয়া শেরপুর জেলার শ্রীবরদী থানার টাংগারপাড়া এলাকার মৃত সেরু মিয়ার ছেলে। তিনি আশুগঞ্জ-আখাউড়া ফোরলেনের কাজে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

Shamol Bangla Ads

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাহমুদ জানান, বিকালে ঢাকা থেকে আসা একটি লবন বোঝাই ট্রাক সামনে থাকা একটি মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এসময় ব্রিজের নিচে ফোর লেনের কাজ করতে থাকা দুলাল মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে সড়িয়ে নিহত দুলাল মিয়াকে উদ্ধার করা হয়। তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আজ বিশ্ব জীববৈচিত্র্য দিবস পরবর্তী সংবাদ ২ প্রকল্পে ৫১০০ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads