ads

শুক্রবার , ১৪ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদে বিশ্বের করোনামুক্তি ও ফিলিস্তিনে শান্তির জন্য প্রার্থনা তথ্যমন্ত্রীর

খবর টি পড়েছেন : ২৫৮
ঈদে বিশ্বের করোনামুক্তি ও ফিলিস্তিনে শান্তির জন্য প্রার্থনা তথ্যমন্ত্রীর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশ ও সমগ্র বিশ্বের করোনা থেকে মুক্তি এবং ফিলিস্তিনিদের ওপর চলমান হামলার অবসানসহ সেখানে স্থায়ী শান্তির জন্য প্রার্থনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। পবিত্র ঈদ-উল-ফিতরের দিন বায়তুল মুকাররম জাতীয় মসজিদে সকাল ৯ টার ঈদ জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

Shamol Bangla Ads

ড. হাছান বলেন, পবিত্র ঈদের এই দিনে আমি প্রার্থনা করি, বাংলাদেশসহ সমগ্র পৃথিবী থেকে করোনা চলে যাক। একইসঙ্গে মহান স্রষ্টার কাছে আমি দেশের সব মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন-অগ্রযাত্রার ধারা চলছে, তা যেন অব্যাহত থাকে, সেই প্রার্থনা করি। ফিলিস্তিনে মুসলমানদের ওপর ঈদের পূর্বমুহূর্তেও হামলা হয়েছে, আমি এর নিন্দা জানাই এবং ফিলিস্তিনে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, সেজন্যও মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি, উল্লেখ করেন মন্ত্রী ড. হাছান মাহমুদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পবিত্র ঈদুল ফিতর আজ পরবর্তী সংবাদ করোনায় আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মানার আহ্বান রাষ্ট্রপতির

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads