ads

সোমবার , ৩ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেড় মাস পর একনেক বসছে কাল

খবর টি পড়েছেন : ২৫৯
দেড় মাস পর একনেক বসছে কাল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সরকারের সব উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। প্রতি সপ্তাহে নিয়মিত অনুষ্ঠিত হলেও চলতি বছরের শুরু থেকে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছে একনেক। এদিকে সর্বশেষ একনেক সভা অনুষ্ঠিত হয়েছে ১৬ মার্চ। দেড় মাসের বেশি সময় বিরতির পর আগামীকাল মঙ্গলবার (৪ মে) একনেক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী দফতরের উপপ্রধান তথ্য অফিসার মো. শাহেদুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার একনেক সভা অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১০টায় একনেক শুরু হবে। একনেক সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Shamol Bangla Ads

সূত্র বলছে, চলতি বছরের প্রায় সাড়ে ৩ মাসে এখন পর্যন্ত মাত্র ৪টি একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথম একনেক অনুষ্ঠিত হয় গত ৫ জানুয়ারি। ওই সভায় ছয়টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর প্রায় এক মাস পর ৩ ফেব্রুয়ারি একনেকে ৮ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এরপর একনেক অনুষ্ঠিত হয় ১৬ ফেব্রুয়ারি, তাতে ৯টি প্রকল্প অনুমোদন পায়। তারপর সর্বশেষ একনেক অনুষ্ঠিত হয়েছে ১৬ মার্চ, তাতে ৬ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। ৪ একনেকে নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ২৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা বলছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রায় প্রত্যেক সপ্তাহেই একনেক অনুষ্ঠিত হয়েছে। ২০২০ সালে করোনা সংক্রমণ শুরু হলে তখনও অনিয়মিতভাবে একনেক অনুষ্ঠিত হয়। সংক্রমণ কমলে ফের নিয়মিতভাবে চলেছে একনেক। কিন্তু ২০২১ সালের শুরু থেকেই একনেক কম অনুষ্ঠিত হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শহীদ জননী জাহানারা ইমামের ৯৩ তম জন্মদিন আজ পরবর্তী সংবাদ ৬ মে থেকে গণপরিবহন চলবে জেলার ভেতর, দূরপাল্লা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads