ads

রবিবার , ১১ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রবীন্দ্র সঙ্গীতশিল্পী মিতা হক আর নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

খবর টি পড়েছেন : ২৪২
রবীন্দ্র সঙ্গীতশিল্পী মিতা হক আর নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীতশিল্পী মিতা হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১১ এপ্রিল রবিবার সকাল ৬টা নাগাদ রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মিতা হকের জামাতা অভিনেতা মুস্তাফিজ শাহিন। তিনি জানান, বেলা ১১টায় শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ ছায়ানটে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা জানানো শেষে কেরানীগঞ্জের বড় মনোহারিয়ায় বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

Shamol Bangla Ads

জানা যায়, ৫ বছর ধরে কিডনি রোগে ভুগছিলেন মিতা হক। নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো তাকে। তবে সুস্থভাবেই জীবনযাপন করছিলেন তিনি। চারদিন আগে করোনায় আক্রান্ত হওয়ার পর শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়লে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালের বেড থেকেই চিরবিদায় নিতে হলো তাকে।
মিতা হকের জন্ম ১৯৬২ সালে। তিনি প্রথমে তার চাচা ওয়াহিদুল হক এবং পরে ওস্তাদ মোহাম্মদ হোসেন খান ও সনজীদা খাতুনের কাছে গান শেখেন। ১৯৭৬ সাল থেকে তিনি তবলাবাদক মোহাম্মদ হোসেন খানের কাছে গান শেখা শুরু করেন। ১৯৭৭ সাল থেকে নিয়মিত তিনি বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সঙ্গীত পরিবেশন করতেন।
২০২০ সালে মিতা হক একুশে পদকে ভূষিত হন। তিনি ২০১৬ সালে শিল্পকলা পদক লাভ করেন। এরপর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মিতা হককে বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়। তিনি সুরতীর্থ নামে একটি সঙ্গীত প্রশিক্ষণ দল গঠন করেন। তিনি ছায়ানটের রবীন্দ্র সঙ্গীত বিভাগের প্রধান ছিলেন। তিনি রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের সহ-সভাপতিও ছিলেন।

Shamol Bangla Ads

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী মিতা হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রবিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। খবর বাসসের।

উল্লেখ্য, সঙ্গীতশিল্পী মিতা হক অভিনেতা খালেদ খানের স্ত্রী। মেয়ে ফারহীন খান জয়ীতাও একজন রবীন্দ্র সঙ্গীতশিল্পী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত পরবর্তী সংবাদ আগামী দুইদিনও চলমান লকডাউনের ধারাবাহিকতা : কাদের

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads