ads

শনিবার , ১০ এপ্রিল ২০২১ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিয়ানমারে সেনা অভিযানে এক রাতে নিহত ৬০

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১০, ২০২১ ৯:১৫ অপরাহ্ণ

মিয়ানমারে সামরিক বাহিনীর অভিযানে কমপক্ষে ৬০ বিক্ষোভকারী নিহত হয়েছেন। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ইয়াঙ্গুনের উত্তর-পূর্বাঞ্চলীয় বাগো শহরে নিরাপত্তা বাহিনীর অভিযানে তারা প্রাণ হারান। রাতভর চালানো সাধারণ মানুষের বিরুদ্ধে চালানো ওই অভিযানে সামরিক বাহিনী প্রচলিত অস্ত্রের পাশাপাশি মেশিনগান, গ্রেনেড ও মর্টার শেল ব্যবহার করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মিয়ানমারের বাগো শহরে পুলিশ ও সেনাবাহিনী বৃষ্টির মতো গুলিবর্ষণ করে।স্থানীয় এক বাসিন্দার বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়া জানায়, শুক্রবার রাত ৮টা পর্যন্ত স্থানীয়রা মাত্র তিনটি মরদেহ উদ্ধার করতে পেরেছেন। বাকিগুলো সেনা সদস্যরা স্থানীয় একটি প্যাগোডা এবং স্কুলে নিয়ে ফেলে রেখেছে।
এদিকে জান্তা সরকারের দমনপীড়ন ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় মিয়ানমারের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি দেশটিতে নো-ফ্লাই জোন ঘোষণার দাবি জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের দূত কিয়াও মোয়ে তুন। একইসঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে সামরিক সরকারের ওপর আরও চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবেভাবে বিশ্বাস করি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের সুরক্ষা কাউন্সিল মিয়ানমারে এই নৃশংসতা চালিয়ে যেতে দেবে না।’

Shamol Bangla Ads

গত বছরের নভেম্বরের নির্বাচনে দেশটির নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবারও ক্ষমতায় আসে। সামরিক বাহিনী এই নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে জানিয়ে দেয়।
এর পরিপ্রেক্ষিতে ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশে জরুরি অবস্থা জারি করে। তখন থেকে প্রতিদিন মিয়ানমারের গণতন্ত্রকামীরা জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন।
সামরিক জান্তা এ পর্যন্ত দেশটিতে অন্তত ৬১৮ জন বিক্ষোভকারীকে হত্যা করেছে।সেই সঙ্গে গ্রেপ্তার করেছে ৩ হাজার জনকে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!