ads

বৃহস্পতিবার , ৮ এপ্রিল ২০২১ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পান দোকানদারের ছেলে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৩০ তম

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৮, ২০২১ ১:৪১ অপরাহ্ণ

দরিদ্রতা কখনও মেধাকে আটকাতে পারে না তার উজ্জল দৃষ্টান্তর হচ্ছে ময়মনসিংহের ত্রিশালের পিয়াল। ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় উর্ত্তীণ হয়ে জাতীয় মেধা তালিকায় ৩০ তম স্থান অর্জন করেছেন দরিরামপুর বাজারের পান বিক্রেতা কাজল মিয়া ও মিনারা বেগমের ছেলে মেহেদী হাসান পিয়াল। তার জন্য নির্ধারিত কলেজ পড়েছে ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা। বিষয়টি নিশ্চিত করেছেন দরিরামপুর শুকতারা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক কামাল হোসেন আকন্দ।

Shamol Bangla Ads

জানা যায়, ত্রিশালের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শুকতারা বিদ্যানিকেতন থেকে এসএসসি ও সরকারি আনন্দ মোহন কলেজ থেকে এইচএসসি পাশ করে পিয়াল। পিয়াল ছোট বেলা থেকেই মেধাবী শিক্ষার্ক্ষী ছিলো। সে পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় গোল্ডেন ‘এ’ প্লাস পেয়ে সাফল্যের সহিত উর্ত্তীণ হয়েছে।

Shamol Bangla Ads

পিয়ালের বাবা পান দোকানি আব্দুল কাদের কাজল বলেন, আল্লাহর অশেষ রহমতে ত্রিশালবাসী দোয়া ও শিক্ষকদের কঠোর পরিশ্রমে আমাদের সন্তান ভাল ফলাফল করতে পেয়েছে, আমরা সকলের কাছে কৃতজ্ঞ।

শুকতারা বিদ্যা নিকেতনের সিনিয়ার শিক্ষক ও বাংলাদেশ সাংবাদিক সমিতির ত্রিশাল শাখার সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক বলেন, পিয়াল খুবই ভালো ও পরিশ্রমি ছেলে। আমারা সকল শিক্ষক তার এই সাফল্যে আমরা অত্যন্ত খুশি ও তার জন্য খুবই গর্ববোধ করছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!