ads

সোমবার , ৫ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

খবর টি পড়েছেন : ২০৮
রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ৫ এপ্রিল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও জানান, বৈঠকে রোজার সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

Shamol Bangla Ads

করোনার টিকাদান কার্যক্রম প্রসঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া ৬ এপ্রিল শেষ হবে। এরপর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
দেশে ভ্যাকসিনের সংকট হবে না জানিয়ে তিনি বলেন, দ্বিতীয় ডোজের কার্যক্রম চলতে চলতে বাকি ভ্যাকসিন চলে আসবে। এ ছাড়া বৈঠকে সবার মাস্ক পরিধানের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বারোপ করেছেন বলেও উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, মৃত্যু বেড়ে… পরবর্তী সংবাদ দেশে ভ্যাকসিনের সংকট হবে না : মন্ত্রিপরিষদ সচিব

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads