ads

রবিবার , ৪ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫৬
ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের নামে জনগণ ইসলামবিরোধী কোনো কার্যক্রম গ্রহণ করবে না। কয়েকজনের জন্য ইসলামের অপমান সহ্য করা হবে না। আমি দেশের মানুষকে ধৈর্য ধরতে বলব, সবাইকে ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে। ৪ এপ্রিল রবিবার একাদশ সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, ইসলামের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। খবর বাসসের।
হেফাজতে ইসলামের সাম্প্রতিক কর্মকাণ্ড ও ভাঙচুরের প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা তাদের ধ্বংসাত্মক ও অসামাজিক কার্যকলাপের মাধ্যমে পবিত্র ধর্মকে ধ্বংস করছে। তাদের কর্মকাণ্ডের কারণে অনেক লোক প্রাণ হারায়, এমনকি ২৬ মার্চও বহু লোক প্রাণ হারিয়েছে, এর জন্য তারাই (হেফাজত) পুরোপুরি দায়ী।’
হেফাজতের পেছনে বিএনপি ও জামায়াত রয়েছে অভিযোগ করে শেখ হাসিনা বলেন, ‘হেফাজত একা নয়, বিএনপি ও জামায়াত তাদের সাথে রয়েছে।’
হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হকের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘এত কিছু বলে অপবিত্র কাজ করে ধরা পড়েন। এই বিনোদনের এত অর্থ কোত্থেকে আসে, এটা দেশবাসী বিচার করবে।’
তিনি আরও বলেন, ”তাদের চরিত্র কেমন তা মানুষ দেখেছে। পারলারে কাজ করা এক মহিলা। এদিকে বউ হিসেবে পরিচয় দেন। আবার নিজের বউয়ের কাছে বলেন যে ‘অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটা বলে ফেলেছি।’ যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন, এরকম মিথ্যা কথা বলতে পারেন? কিন্তু তারা তো (হেফাজতে ইসলামের নেতারা) মিথ্যা বলতে পারেন। কাজেই তারা কী ধর্ম পালন করবেন? মানুষকে কী ধর্ম শেখাবেন?”

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে একদিনে রেকর্ড ৭০৮৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু… পরবর্তী সংবাদ লকডাউনকালে ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads