‘মাস্ক পরার অভ্যেস. করোনামুক্ত বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা পরিস্থিতি নতুন করে অবনতি হওয়ায় করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক র্যালি ও মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২১ মার্চ রবিবার সকালে শহরের নিউমার্কেট মোড়ে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী ওই কর্মসূচির উদ্বোধন করেন। ওইসময় তিনি করোনা মোকাবেলায় প্রত্যেককে ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরার পাশাপাশি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহবান জানান।

উদ্বোধনকালে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির আলী সরকার, ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, ডিআইও-১ আবুল বাশার মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া, ট্রাফিক পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বন্দে আলী মিয়া, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, শহর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতি, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলার প্রতিটি উপজেলাতেই পুলিশ ওই কর্মসূচি শুরু করেছে।




