ads

মঙ্গলবার , ২৬ জানুয়ারি ২০২১ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ বিভাগীয় নারী সাংবাদিক ফোরামের মিমি সভাপতি, সম্পাদক নূরজাহান

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২১ ৮:১৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ বিভাগের কর্মরত নারী সাংবাদিকদের নিয়ে গঠিত হলো ময়মনসিংহ বিভাগীয় নারী সাংবাদিক ফোরাম। মাসরুফা সুলতানা মিমিকে সভাপতি, অধ্যক্ষ নূরজাহান পারভীনকে সাধারণ সম্পাদক ও মারফুয়া আক্তার মুনাকে কোষাধ্যক্ষ করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ২৬ জানুয়ারি সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়।

Shamol Bangla Ads

সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন সভাপতি আতাউল করিম খোকন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, সিটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মতিউল আলম, কালের কন্ঠ স্টাফ রিপোর্টার নিয়ামুল কবীর সজল, একুশে টিভি’র বিভাগীয় প্রধান আতাউর রহমান জুয়েল, আরটিভির প্রতিনিধি বিপ্লব বসাক, দৈনিক সবুজ পত্রিকার বার্তা সম্পাদক মঈন উদ্দিন, খবরপত্রের জেলা প্রতিনিধি এম.এ মোতলেব, ভোরের কাগজের জেলা প্রতিনিধি রুহুল আমীন খান, গাজী টিভির কাজী মোস্তফা, নারী সাংবাদিক মাকসুদা আক্তার, সাবিনা ইয়াসমীন, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
সভাপতির বক্তব্যে বাবুল হোসেন বলেন, নারী সাংবাদিকতা উন্নয়নের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সংগঠনটি সহায়ক ভূমিকা পালন করবে। সেই সাথে বস্তুনিষ্ট সাংবাদিকতায় এই সংগঠনটি এ অঞ্চলের মানুষের কল্যানে কাজ করবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!