ads

বুধবার , ২৮ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিএমপির নতুন কমিশনার শফিকুল ইসলাম

খবর টি পড়েছেন : ১৮১
ডিএমপির নতুন কমিশনার শফিকুল ইসলাম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) মোহাম্মদ শফিকুল ইসলাম। বিদায়ী কমিশনার আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হলেন তিনি। ২৮ আগষ্ট বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে ওই নিয়োগের কথা জানায়। এতে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ডিএমপির কমিশনার হিসেবে অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান।

Shamol Bangla Ads

কুষ্টিয়ার বাসিন্দা শফিকুল ১৯৮৯ সালে বিসিএস ক্যাডারে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগ দেন। পুলিশ বাহিনীতে ‘ক্লিন ইমেজের’ অফিসার হিসেবে তার সুনাম রয়েছে। বিএনপি শাসনামলে তাকে দেশের দুর্গম এলাকায় ‘শাস্তিমূলক’ বদলি দেওয়া হয়। তিনি ঢাকা রেঞ্জের ডিআইজিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

ডিএমপিতে প্রায় সাড়ে ৪ বছর দায়িত্ব পালন করে বিদায় নিচ্ছেন আছাদুজ্জামান মিয়া। তার চাকরির মেয়াদ ১৩ আগস্ট শেষ হলেও সেদিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আছাদুজ্জামান মিয়াকে ডিএমপি কমিশনার হিসেবে আরও ১ মাসের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে ১৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তিনি দায়িত্ব পালন করছেন। এরইমধ্যে নতুন ডিএমপি কমিশনার নিয়োগ দিলো সরকার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অতিরিক্ত ফি নেয়া কলেজের তালিকা হচ্ছে পরবর্তী সংবাদ প্রতিটি গ্রামকে পরিকল্পিতভাবে সাজানোর নির্দেশ দিলেন শেখ হাসিনা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads