ads

মঙ্গলবার , ২৬ জানুয়ারি ২০২১ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফিটনেসবিহীন গাড়ি ৪ লাখ ৮১ হাজার: সেতুমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২১ ৪:১০ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : দেশে বর্তমানে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা চার লাখ ৮১ হাজার ২৯টি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ হিসাব গত বছরের ডিসেম্বর পর্যন্ত বলেও উল্লেখ করেছেন মন্ত্রী। একইসঙ্গে গাড়ি মালিকদের এসএমএসের মাধ্যমে ফিটনেস করার তাগাদা, সার্কেল অফিস থেকে নবায়নের ব্যবস্থার পাশাপাশি ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অর্থদণ্ড, কারাদণ্ড, ডাম্পিংসহ নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী সাধারণ সম্পাদক। মঙ্গলবার সংসদে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফ এ সংক্রান্ত প্রশ্ন করেন। এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

Shamol Bangla Ads

জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকার প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ২০২২ সালের জুনের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে। বৈশ্বিক মহামারির কারণে পদ্মা সেতুর কাজ কিছুটা ব্যাহত হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, কাজের অগ্রগতি কিছুটা ব্যাহত হলেও থেমে থাকেনি। অন্যসময় রাতদিন কাজ হলেও কভিডের কারণে রাতে কাজ বন্ধ ছিলে। আবার এসময় কিছু বিদেশি প্রকৌশলী ও পরামর্শক এবং দেশীয় এক হাজার শ্রমিক চলে যাওয়ায় কাজের গতি কমে যায়।
রাজশাহী-৩ আসনের আয়েন উদ্দিনের প্রশ্নে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় তিন হাজার ৯৪৩ দশমিক ৬৯ কিলোমিটার জাতীয় মহাসড়ক, চার হাজার ৮৮২ দশমিক ৯৪ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ১৩ হাজার ৫৫৬ দশমিক ২০ কিলোমিটার জেলা মহাসড়ক রয়েছে।

Need Ads
error: কপি হবে না!