ads

বুধবার , ২০ জানুয়ারি ২০২১ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুই মাস পর জনসম্মুখে এলেন জ্যাক মা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২০, ২০২১ ৭:৪৯ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : দুই মাসের বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর জনসম্মুখে এসেছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জ্যাক মা। আজ বুধবার উদ্যোক্তাদের একটি অনলাইন সম্মেলনে উপস্থিত হন জ্যাক মা। পরে ওই সম্মেলনে উপস্থিত কয়েকজন বিষয়টি নিশ্চিত করেন।একটি স্থানীয় ব্লগে প্রথম তার উপস্থিতির বিষয়টি নিয়ে লেখা হয়। পরে চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জ্যাক মার উপস্থিতি নিয়ে প্রতিবেদনে প্রকাশ করে। এর আগে, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা নিখোঁজ হওয়া নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়েছিল।
চীনা উদ্যোক্তা জ্যাক মাকে সর্বশেষ দেখা গিয়েছিল সাংহাইয়ে গত অক্টোবরের শেষে অনুষ্ঠিত একটি সম্মেলনে। ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি চীনা নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করেন জ্যাক। এরপর নভেম্বরে আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের ৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার মূল্যের আইপিও স্থগিত করে চীনা কর্তৃপক্ষ। অ্যান্ট গ্রুপ আর্থিক সেবাদাতা প্রযুক্তি প্রতিষ্ঠান।

Shamol Bangla Ads

নীতিগত পরিবর্তন লুকানোর অভিযোগে সাংহাই শেয়ারবাজার অ্যান্ট গ্রুপের তালিকাভুক্তির বিষয়টি স্থগিত করে। এর মাধ্যমে কোম্পানি আর শেয়ারবাজারে আসতে পারেনি। অথচ কোম্পানিটির চাহিদা এত বেশি ছিল যে ধারণা করা হচ্ছিল এটি পূর্বের সব রেকর্ড ভেঙে ফেলবে।
একটি টিভি শো-তে দুই মাস ধরে অনুপস্থিত থাকার পর এর চূড়ান্ত পর্বেও বিচারকের আসনে জ্যাককে দেখতে না পাওয়ায় গুঞ্জন তৈরি হয়। দুই মাস ধরে তার প্রকাশ্যে না আসার বিষয়টি নিয়ে এক পর্যায়ে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টুইটারে আলাপ শুরু হয়। অনেক ব্যবহারকারীই টুইট করে জানতে চান, জ্যাক মা কোথায় আছেন!
তবে চীনে টুইটার নিষিদ্ধ। আর দেশটির নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এ নিয়ে তেমন কোন আলোচনা দেখা যায়নি। তবে চীনের সোশ্যাল মিডিয়া সেন্সরশিপও সেখানে এ বিষয়ে অপেক্ষাকৃত নীরবতার কারণ হতে পারে বলে প্রতীয়মান হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে যখন এ নিয়ে তোলপাড়, তখন এ ব্যাপারে বেইজিংভিত্তিক প্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান বিডিএ চায়নার চেয়ারম্যান ডানকান ক্লার্ক বলেন, আমার ধারণা, তাকে (জ্যাক মা) দৃশ্যপটের বাইরে থাকতে বলা হয়েছে। এই পরিস্থিতি একেবারে ভিন্ন রকম একটি পরিস্থিতি।
এদিকে এই দুই মাসের মধ্যে চীনা সরকারের নানা রকম তোপের মুখে পড়েছে আলিবাবা। আলিবাবার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের তদন্ত শুরু করেছে চীনা কর্তৃপক্ষ। এ ছাড়া অ্যান্ট গ্রুপ থেকে এই প্রতিষ্ঠানের অনলাইন আর্থিক সেবা দেওয়া বিভাগকে আলাদা করে ফেলারও নির্দেশ দিয়েছে তারা। আর এসব সিদ্ধান্তের মধ্যেই ফিরে এলেন জ্যাক মা। সূত্র: সিএনএন, বিবিসি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!