ads

বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ১৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৩৪

খবর টি পড়েছেন : ১৭২
দেশে করোনায় আরও ১৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৩৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৭৮ জনে। এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৪ জনের শরীরে। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৬ হাজার ১০২ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বৃহস্পতিবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১৬৩টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ২২৭টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩১ লাখ ৩৫ হাজার ৬৫৩টি। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৩৩ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ১৪ শতাংশ। নতুন যে ১৯ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৫ এবং নারী ৪ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৩৪৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৬৯০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২৬ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপি রাজনৈতিক আইসোলেশনে আছে : কাদের পরবর্তী সংবাদ অভিনেতা আবদুল কাদের আর নেই

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads