ads

বুধবার , ৯ ডিসেম্বর ২০২০ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করোনায় প্রেসক্লাবের সভাপতির বড় ভাই ও শ্বাসকষ্টে ভাবির মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২০ ৩:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনায় আক্রান্ত হয়ে প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের বড় ভাই রফিকুর রহমান (৬৩) ও শ্বাসকষ্টে ভাবি আম্বিয়া খাতুন (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। করোনায় আক্রান্ত রফিকুর রহমান ৯ ডিসেম্বর বুধবার সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে ও আম্বিয়া খাতুন শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বুধবার সকাল ১০টায় শেরপুর জেলা সদর হাসপাতালে মারা যান। তারা শেরপুর শহরের মাধবপুর এলাকার বাসিন্দা। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রফিকুর রহমান অনেকদিন ধরেই লিভার সিরোসিসে ভুগছিলেন।

Shamol Bangla Ads

বুধবার রাত ৮ টায় শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাঠে নামাজে জানাজা শেষে শেরপুর পৌর চাপাতলী কবরস্থানে তাদের দাফন করা হবে। এই দম্পতির আকস্মিক মৃত্যুতে শেরপুরে শোকের ছায়া নেমে এসেছে।

Need Ads
error: কপি হবে না!