ads

বুধবার , ৪ নভেম্বর ২০২০ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর রেড ক্রিসেন্টের ভাইস-চেয়ারম্যান শামছুন্নাহার কামালের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৪, ২০২০ ৯:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান শামছুন্নাহার কামালের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।

Shamol Bangla Ads

জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সুইস রেড ক্রসের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সঞ্জীব বিশ্বাস সঞ্জয়, রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র ম্যানেজার জসিম উদ্দিন কবির, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম সাব্বির আহমেদ খোকন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট প্রমুখ।
ওইসময় জেলা রেড ক্রিসেন্টের উপ-পরিচালক হায়দার আলী, সদস্য নূর-ই-আলম চঞ্চল, জেলা যুব রেড ক্রিসেন্টের প্রধান ইউসূফ আলী রবিন, জেলা রোটার‌্যাক্ট ক্লাবের সাধারণ সম্পাদক হাসানুল বান্না সিফাতসহ রেড ক্রিসেন্টের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে জেলা রেড ক্রিসেন্টের ভাইস-চেয়ারম্যান শামছুন্নাহার কামালের দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব মোঃ মোকাদ্দেস আলী।

Need Ads
error: কপি হবে না!