ads

সোমবার , ৫ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধর্ষকদের বিচার দাবিতে উত্তরায় শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

খবর টি পড়েছেন : ১৭৪
ধর্ষকদের বিচার দাবিতে উত্তরায় শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে ১ নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার প্রতিবাদে রাজধানীর উত্তরায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ৫ অক্টোবর সোমবার দুপুরে হাউজ বিল্ডিং চৌরাস্তা এলাকায় ধর্ষকদের বিচার দাবিতে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ওইসময় ছাত্র-ছাত্রীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেন।

Shamol Bangla Ads

এদিকে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের কারণে মহাসড়কের ২ পাশে যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে। এতে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়েছে।

উত্তরা ইউনিভার্সিটির ছাত্র শৈবাল জানান, সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে আমরা আন্দোলনে নেমেছি।

Shamol Bangla Ads

এশিয়ান ইউনিভার্সিটির ছাত্রী রত্না বলেন, ধর্ষক ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে আমরা রাজপথে নেমেছি। তাদের শাস্তি নিশ্চিত করেই ঘরে ফিরব ইনশাআল্লাহ।

উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শচীন মৌলিক বলেন, মহাসড়ক ছেড়ে দিতে ছাত্র-ছাত্রীদের অনুরোধ করছি। তবে বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশে পৌঁছেছেন ভারতীয় নতুন হাইকমিশনার পরবর্তী সংবাদ আ’লীগ থেকে সুযোগ সন্ধানীদের বের করে দেওয়া হবে:…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads