ads

রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাহবুবে আলমের অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে: প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২২৯
মাহবুবে আলমের অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে: প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক :অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার রাতে এক শোকবার্তায় তিনি বলেন, দেশের আইন অঙ্গনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলমের অবদান জাতি সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

Shamol Bangla Ads

শেখ হাসিনা আরও বলেন, তিনি একজন প্রথিতযশা আইনজীবী হিসেবে জাতীয় গুরুত্বপূর্ণ অনেক আইনী বিষয়ে অত্যন্ত দক্ষতার সাথে ভূমিকা রেখেছেন এবং সবসময় ন্যায়নিষ্ঠ থেকে আইনপেশায় নিয়োজিত ছিলেন যা অনুসরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Shamol Bangla Ads

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার সন্ধ্যায় মারা গেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

মাহবুবে আলম রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ৭টা ২৫ মিনিটে মারা যান বলে নিশ্চিত করেছেন তার মেয়ের জামাই রিয়াজুল হক।

গত ৪ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল হাসপাতালে ভর্তি হন এবং পরে করোনা পরীক্ষায় পজিটিভ আসে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা গেছেন পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads