ads

বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৪১ মৃত্যু, নতুন শনাক্ত ১৮৯২

খবর টি পড়েছেন : ১৫৯
দেশে করোনায় আরও ৪১ মৃত্যু, নতুন শনাক্ত ১৮৯২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৪ জনে। এছাড়া, নতুন করে ১ হাজার ৮৯২ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৫৯টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৬ লাখ ৯০ হাজার ১১টি। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১ হাজার ৮৯২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ১৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৪১ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছ ৪ হাজার ৬৩৪ জনে। নতুন যে ৪১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩১ এবং নারী ১০ জন রয়েছেন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭৪৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭০ দশমিক ১৪ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভ্যাকসিন পেতে সব দেশের সঙ্গে যোগাযোগ রয়েছে :… পরবর্তী সংবাদ গ্রিড উপকেন্দ্রে ফের আগুন, ময়মনসিংহ বিদ্যুৎহীন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads