ads

সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বসেরা ১০ চিন্তাবিদের তালিকায় বাংলাদেশের মেরিনা তৃতীয়

খবর টি পড়েছেন : ২০২
বিশ্বসেরা ১০ চিন্তাবিদের তালিকায় বাংলাদেশের মেরিনা তৃতীয়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সমস্যার বাস্তব সমাধানের উপায় নিয়ে কাজ করে ব্রিটিশ ম্যাগাজিন প্রসপেক্টের বিশ্বসেরা ৫০ চিন্তাবিদের তালিকার শীর্ষ ১০–এ স্থান করে নিয়েছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম। ব্রিটিশ এই ম্যাগাজিনের শীর্ষ ১০ চিন্তাবিদের তালিকায় মেরিনার অবস্থান তৃতীয়।

Shamol Bangla Ads

গত ২ সেপ্টেম্বর ভোটাভুটির মাধ্যমে ৫০ থেকে শীর্ষ ১০ চিন্তাবিদ নির্বাচিত করা হয়। ওই তালিকায় সবার ওপরে আছেন ভারতের কেরালা অঙ্গরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা। করোনাভাইরাস মোকাবিলায় সফলতা দেখিয়ে বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি। করোনা মোকাবিলায় শৈলজা নেতৃত্বাধীন কেরালা মডেলের প্রশংসা বিশ্বজুড়ে সমাদৃত; বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বিভিন্ন সময়ে ভারতের দক্ষিণের এই রাজ্যের করোনা মোকাবিলা কৌশল অন্যদের মেনে চলার পরামর্শ দিয়েছে। এর আগে গত জুলাইয়ে ব্রিটিশ এই সাময়িকী শীর্ষ ৫০ চিন্তাবিদের তালিকা তৈরি করে। সেখান থেকে ভোটাভুটির মাধ্যমে শীর্ষ ১০ জনকে বেছে নেয়া হয়।

শিক্ষক থেকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদে আসীন রয়েছেন কমিউনিস্টপন্থী শৈলজা। চলতি বছরের জানুয়ারিতে চীনের উহানে যখন এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়, তখন থেকেই তিনি রাজ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষা, শনাক্ত এবং বিচ্ছিন্ন করে রাখার কৌশল মেনে কাজ শুরু করেন।

Shamol Bangla Ads

প্রসপেক্ট বলছে, ২০১৮ সালে প্রাণঘাতী নিপাহ ভাইরাস মোকাবিলায়ও কেরালা ব্যাপক সফলতা দেখিয়েছিল। ২০২০ সালে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময়ও তিনি এই রোগটি নিয়ন্ত্রণে সফল হয়েছেন।

এরপরই শীর্ষ চিন্তাবিদের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। উদার নীতি নিয়ে প্রথম দফায় করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় সফল হয়েছেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিনহা হত্যা ॥ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত কমিটির প্রতিবেদন… পরবর্তী সংবাদ সামরিক অভিধান থেকে মার্শাল ল বাদ দিতে হবে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads