ads

সোমবার , ১৭ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫৯৫

খবর টি পড়েছেন : ১৭৭
দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫৯৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৯৪ জনে। নতুন করে আরও ২ হাজার ৫৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জনে। ১৭ আগস্ট সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৫২৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫৯৫ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৭২ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২৮ এবং নারী ৯ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৪১ জন। এ নিয়ে দেশে মোট করোনা থেকে সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৫৯১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৫৭ দশমিক ৫৩ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কবি শামসুর রাহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ পরবর্তী সংবাদ বিএনপি আর দুর্নীতি শব্দ দুটি সমার্থক : ওবায়দুল…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads