ads

শনিবার , ১৫ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর আর নেই

খবর টি পড়েছেন : ২১২
বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর আর নেই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর আর নেই (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ১৫ আগস্ট শনিবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ মুর্তজা বশী করোনায় আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া তার হৃদরোগ, ফুসফুস ও কিডনি জনিত সমস্যা ছিল। আলোকচিত্রী মোহাম্মদ আসাদ তার বন্ধু মুর্তজা বশীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

এর আগে বৃহস্পতিবার রাতে মুর্তজা বশীর শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে ওই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন৷ শুক্রবার নমুনা পরীক্ষার মাধ্যমে তার করোনা শনাক্ত হয়। শনিবার সকালে মারা যান তিনি।
উল্লেখ্য, চিত্রশিল্পী মুর্তজা বশীর ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর ছেলে। ১৯৩২ সালের ১৭ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৮০ সালে একুশে পদক পান। একই কাজে ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কার পান। কর্মজীবনে তিনি দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশে বিমূর্ত ধারার চিত্রকলার অন্যতম পথিকৃৎ মুর্তজা বশীরের ‘দেয়াল’, ‘শহীদ শিরোনাম’, ‘পাখা’, ‘রক্তাক্ত ২১শে’ শিরোনামের চিত্রকর্মগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। লিখেছেন বই এবং গবেষণা করেছেন মুদ্রা ও শিলালিপি নিয়েও। এছাড়াও ম্যুরাল, ছাপচিত্রসহ চিত্রকলার বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পরবর্তী সংবাদ বাঙালির শোকের দিন আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads