ads

বুধবার , ১২ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সপ্তাহে দু’দিন বুলেটিন প্রচারের অনুরোধ ওবায়দুল কাদেরের

খবর টি পড়েছেন : ১৬৬
সপ্তাহে দু’দিন বুলেটিন প্রচারের অনুরোধ ওবায়দুল কাদেরের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের নিয়মিত বুলেটিন একেবারে বন্ধ না করে সপ্তাহে দুইদিন প্রচারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১২ আগস্ট বুধবার সিলেট জোন, বিআরটিএ, ও বিআরটিসি’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি ওই আহ্বান জানান। নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন সেতুমন্ত্রী।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের বলেন, করোনা সংক্রমণ, মৃত্যুসহ প্রতিদিন স্বাস্থ্য বিভাগের আপডেট বন্ধ হলে সংক্রমণ বিস্তারে জনমানুষের মাঝে শৈথিল্য দেখা দিতে পারে। পাশাপাশি গুজবের ডাল-পালা বিস্তারের আশঙ্কাও থেকে যাবে। তাই বিষয়টি বাস্তবতার নিরিখে বিবেচনায় নিতে হবে।
তিনি বলেন, করোনার এই সময়ে সরকার সংক্রমণ রোধের স্বার্থে জনসমাবেশ বা কোনো ধরনের সমাগম বন্ধ ঘোষণা করেছে। কোনো ধরনের অনিয়ম কিংবা হত্যাকাণ্ডের বিষয়ে সরকার দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছে। এ নিয়ে মানববন্ধন ও রাজনৈতিক কর্মসূচি করোনার সংক্রমণকে উৎসাহিত করতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো মামলার সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে পারে- একথা উল্লেখ করে মন্ত্রী এ সময় সবাইকে ধৈর্য্য ও সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এইচএসসি পরীক্ষা হতে পারে অক্টোবরে, বাতিল হচ্ছে জেএসসি-পিইসি পরবর্তী সংবাদ কেউ অপরাধ করলে তার কঠোর শাস্তি হোক: স্বাস্থ্যের…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads