ads

রবিবার , ৯ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজনৈতিক পরিচয় অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না: কাদের

খবর টি পড়েছেন : ১৯৫
রাজনৈতিক পরিচয় অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না: কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা প্রমাণ করেছেন। তিনি ৯ আগস্ট রবিবার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে গোপালগঞ্জ সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার জনগণের মনের ভাষা বোঝে বলেই যেকোনো বিষয়ে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করে। যেকোনো অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থানও অত্যন্ত কঠোর। সেটা এরই মধ্যে প্রমাণ হয়েছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ নানাভাবে নানা কথা বলেন। কিন্তু ক্যাসিনোবিরোধী অভিযান, স্বাস্থ্যখাতে জেকেজি ও রিজেন্ট গ্রুপের বিরুদ্ধে চলমান অভিযান চালানোর আগে সরকারকে কেউ বলে দেয়নি। শেখ হাসিনা সরকার নিজেই এসব অনিয়ম উদঘাটন করেছে। কোনো ধরনের ধামাচাপা দেওয়ার চেষ্টা করেনি।
সরকারের সমালোচনাকারী বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের আমলে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তারা কী ব্যবস্থা নিয়েছিলেন? দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন আর দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই তাদের সফলতা। আর বিএনপি দলীয় গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করে দুর্নীতিবাজদের দলীয় নেতৃত্বে গণতান্ত্রিক স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার প্রতিটি হত্যাকাণ্ডের বিচারে সোচ্চার থেকেছে। অপরাধীকে দলীয় পরিচয়ে বাঁচানোর চেষ্টা করেনি। অপরাধী যে দলেরই হোক, বিচারের আওতায় আনা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ৩৪ মৃত্যু, শনাক্ত ২৪৮৭ পরবর্তী সংবাদ একাদশে ভর্তি কার্যক্রম শুরু

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads