ads

রবিবার , ৯ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের মহানায়ক হয়ে উঠেছেন তার সহধর্মিণীর অনুপ্রেরণায় : মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ২২১
বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের মহানায়ক হয়ে উঠেছেন তার সহধর্মিণীর অনুপ্রেরণায় : মতিয়া চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষিমন্ত্রী ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু মহীরুহে স্বাধীনতা সংগ্রামের মহানায়ক হয়ে উঠেছেন তার সহধর্মিণীর অনুপ্রেরণায়। তিনি ৯ আগস্ট রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গমাতা পরিষদের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, বঙ্গমাতা ছিলেন অত্যন্ত আন্তরিক। বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন, তখন বঙ্গমাতা আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের সাহায্য করেছেন। বঙ্গবন্ধুকে যখন জেলে নিল, তখন বঙ্গমাতা পরিবার সামলানোর পাশাপাশি দলও পরিচালনা করেছেন। বঙ্গবন্ধু হেঁটে গেলে, একটা কাটা পেলেও সেটা বঙ্গমাতা বুকে পেতে নিতেন। তিনি বঙ্গবন্ধুর দুঃখকে বুকে ধারণ করেছেন, সুখকে ধারণ করেন নাই। তিনি চাইলে বঙ্গভবনে থাকতে পারতেন। কিন্তু সেটা করেন নাই।

Shamol Bangla Ads

মতিয়া চৌধুরী বলেন, তিলে তিলে সঞ্চয় করে বঙ্গবন্ধুকে সহযোগিতা করেছেন। মৃত্যুমুখেও তিনি বলেছেন, বঙ্গবন্ধুকে রেখে তিনি বেঁচে থাকতে চান না। শুধু লেখাপড়া করে রাজনীতির উপাদান পাওয়া যায়, তা নয়, তার বাইরেও গড়ে তোলার জায়গা রয়েছে, সেটা বঙ্গমাতার জীবনী থেকে পাওয়া যায়।
বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, বঙ্গমাতার কারণেই শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন। বঙ্গবন্ধুকে তিনি নিঃস্বার্থভাবে অনুপ্রেরণা ও ভালোবাসা দিয়েছেন। পৃথিবীর কোনো নেতার স্ত্রীর এমন নিঃস্বার্থ সহযোগিতার কথা আমরা শুনিনি। বঙ্গমাতা পৃথিবীর নারীদের জন্য অনুকরণীয় নাম। যতদিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধুর নাম থাকবে, তেমনি বঙ্গমাতার নামও থাকবে। অন্যদের মধ্যে বক্তব্য দেন বঙ্গমাতা পরিষদের উপদেষ্টা নাজমুল হক, সাধারণ সম্পাদক এম আনিসুর রহমান, আওয়ামী লীগ নেতা এম এ করিম, সাংবাদিক মানিক লাল ঘোষ ও মো. শফিউদ্দিন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একাদশে ভর্তি কার্যক্রম শুরু পরবর্তী সংবাদ করোনায় দেশে আরও ৩৯ মৃত্যু, শনাক্ত ২৯০৭

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads