ads

বুধবার , ৫ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা ও শনাক্ত বেড়েছে, মৃত্যু ৩৩

খবর টি পড়েছেন : ২১০
২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা ও শনাক্ত বেড়েছে, মৃত্যু ৩৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা ও শনাক্ত বেড়েছে। এ সময় ২ হাজার ৬৫৪ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৩ জন। এর মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ৮ জন। এ নিয়ে দেশে ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ২৬৭ জন। ৫ আগষ্ট বুধবার করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে ওইসব তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

ব্রিফিংয়ে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ ১ হাজার ৮৯০ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ ১ লাখ ৪১ হাজার ৭৫০ জন। গতকাল মঙ্গলবার ২৪ ঘণ্টায় ১ হাজার ৯১৮ জনের শরীরে করোনা সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়। ওই সময় মারা যান ৫০ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, দেশে ৮৩টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ১৬০টি নমুনা। আগের দিন ৭ হাজার ৭১২টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১২ লাখ ১২ হাজার ৪১৬টি নমুনা।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ কামালের বহুমুখী প্রতিভা বিকশিত হয়ে সব অঙ্গনে… পরবর্তী সংবাদ নেত্রকোনায় হাওরে নৌকাডুবিতে ১৭ লাশ উদ্ধার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads