ads

সোমবার , ৬ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও জনের ৪৪ মৃত্যু, নতুন শনাক্ত ৩২০১

খবর টি পড়েছেন : ১৮৪
দেশে করোনায় আরও জনের ৪৪ মৃত্যু, নতুন শনাক্ত ৩২০১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে নতুন করে ৩ হাজার ২০১ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। ৬ জুলাই সোমবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ১৪ হাজার ২৪৫টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এসব পরীক্ষায় নতুন করে ৩ হাজার ২০১ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২.৪৭ শতাংশ।
আগের দিন রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৯৮৮টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছিল ২ হাজার ৭৩৮ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১৯.৫৭ শতাংশ। অর্থাৎ সোমবার সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার আগের দিনের তুলনায় ২.৯০ শতাংশ বেশি ।

Shamol Bangla Ads

ডা. নাসিমা জানান, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪৪ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২ হাজার ৯৬ জনের মৃত্যু হলো। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৭ শতাংশ। সর্বশেষ মারা যাওয়া ৪৪ জনের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১১ জন নারী। এদের মধ্যে হাসপাতালে ৩৫ জনের ও বাড়িতে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মারা যাওয়া ২ হাজার ৯৬ জনের মধ্যে পুরুষ ১ হাজার ৬৫৭ জন (৭৯.০৫ শতাংশ) ও নারী ৪৩৯ জন (২০.৯৫ শতাংশ)।
এদিকে আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থাকা আরও ৩ হাজার ৫২৪ জন সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. নাসিমা বলেন, এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নেওয়া ৭৬ হাজার ১৪৯ জন সুস্থ হয়ে উঠেছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৫.৯৮ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফেসবুক-ইউটিউবকে নিয়ম-নীতির মধ্যে আনা প্রয়োজন : তথ্যমন্ত্রী পরবর্তী সংবাদ একনেক সভায় ২৭৪৪ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads