শ্যামলবাংলা ডেস্ক : প্রবীণ রাজনীতিক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। ১৪ জুন রবিবার জানাজা শেষে সকাল সাড়ে ১০টার দিকে বনানী কবরস্থানে চিরনিন্দ্রায় শায়িত হন সিরাজগঞ্জ-১ আসনের এই এমপি।
এর আগে বনানী কবরস্থান মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর সোবহানবাগ মসজিদে মোহাম্মদ নাসিমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে মরদেহ কিছু সময়ের জন্য নেওয়া হয় তার ধানমন্ডির বাসভবনে। করোনা পরিস্থিতির কারণে নাসিমের মরদেহ সিরাজগঞ্জে নেওয়া হয়নি। এছাড়া তার দাফনের সময়ও স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়।









