ads

মঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঘরে থাকার আহ্বান জানিয়ে নববর্ষের শুভেচ্ছা ওবায়দুল কাদেরের

খবর টি পড়েছেন : ১৭৬
ঘরে থাকার আহ্বান জানিয়ে নববর্ষের শুভেচ্ছা ওবায়দুল কাদেরের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গল কামনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে ঘরে থেকে নববর্ষ পালনের আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।
দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে কাদের বলেন, ‘পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। আবহমান কালের বাঙালি জাতির একান্তই স্বকীয় উৎসব। বাংলা বর্ষবরণ বাঙালি জাতির জীবনে সর্ববৃহৎ সার্বজনীন সাংস্কৃতিক উৎসব। বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনায় উজ্জীবীত হওয়ার দিন পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে নতুন আহ্বানের মধ্য দিয়ে জাতিধর্ম নির্বিশেষে বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে বাংলা নববর্ষকে বরণ করে নেয়। আমরা সুন্দর আর চির মঙ্গলে জয়গান করি। স্নাত হই বৈশাখের রৌদ্র খরতাপে, দূর করি ফেলে আসা বছরের যত যাতনা গ্লানি, মুছে জরা গুছিয়ে শপথ বিশুদ্ধতার। বাংলা নববর্ষ ১৪২৭ সবার জীবনে মঙ্গল ও কল্যাণ বয়ে আনুক।’

Shamol Bangla Ads

সেতুমন্ত্রী বলেন, ‘প্রতিবছরই দেশবাসী ঐক্যবদ্ধভাবে চিরায়ত বাঙালি সাজে বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে পহেলা বৈশাখ উদযাপন করে। কিন্তু এবছর বাংলা নববর্ষ এমন একটি সময় আমাদের সামনে হাজির হয়েছে যখন ভয়ানক প্রাণঘাতী করোনাভাইরাসে মানবিক বিপর্যয়ের মুখে সমগ্র পৃথিবী সমগ্র বাংলাদেশ।’

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘আমাদের প্রিয় মাতৃভূমি বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। করোনাভাইরাস একটি অতিমাত্রার সংক্রামক ভাইরাস। এর কোনও প্রতিষেধক-প্রতিকার না থাকায় একমাত্র শারীরিক দূরত্ব সামাজিক দূরত্ব এবং ঘরে থাকার শৃঙ্খলা মেনে চলাই হচ্ছে প্রতিরোধের উত্তম পন্থা। কাজেই জনসমাগম এড়িয়ে ঘরে বসে যতটা আনন্দ করা যায় করবেন। চিরায়ত বাঙালি চেতনায় বাড়িতে বসে নববর্ষ উদযাপন করার জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসী ও সর্বস্তরের জনগণকে আহ্বান জানাচ্ছি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ মহামারীর এই প্রলয় দ্রুত থেমে যাক : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ‘অগ্নিস্নানে শুচি হোক ধরা’ : আজ পহেলা বৈশাখ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads