ads

সোমবার , ১৬ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে ২ শিশুসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত : আইইডিসিআর

খবর টি পড়েছেন : ২১৮
দেশে ২ শিশুসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত : আইইডিসিআর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে নতুন করে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা তিনজন একই পরিবারের সদস্য এবং দু’জন শিশু। ১৬ মার্চ সোমবার রাজধানীর মহাখালিতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ওই তথ্য জানান।
আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর বলেন, সর্বশেষ ইতালি ও জার্মানি ফেরত যে দুজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিলেন তাদের মধ্যে ইতালি ফেরত ব্যক্তির স্ত্রী ও দুই শিশু সন্তান হলেন নতুন এই তিন করোনা রোগী। নতুন এই তিনজনসহ দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। তাদের মধ্যে তিনজন বর্তমানে সুস্থ। দু’জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

Shamol Bangla Ads

জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই)-এর তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ৫১২ জনের। আর মোট আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১ লাখ ৬৯ হাজার ৩১৬ জনে। এদের মধ্যে ৭৭ হাজার ২৫৭ জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে… পরবর্তী সংবাদ করোনা সতর্কতায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads