ads

রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে বনভূমির পরিমাণ মোট আয়তনের সাড়ে ১৫ শতাংশ

খবর টি পড়েছেন : ৩৬৭
দেশে বনভূমির পরিমাণ মোট আয়তনের সাড়ে ১৫ শতাংশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশের বনভূমির পরিমাণ মোট আয়তনের ১৫ দশমিক ৫৮ শতাংশ বলে দাবি করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি জানিয়েছেন, দেশের বায়ুর মান গত তিন বছরেই বেশি খারাপ হয়েছে। ১৬ ফেব্রুয়ারি রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে দুই সংসদ সদস্যের করা পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী ওই কথা জানান। পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূখণ্ডের মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি থাকা অপরিহার্য বলে মনে করেন পরিবেশবাদীরা। বিভিন্ন সংগঠনের দাবি, দেশে বর্তমানে বনভূমির পরিমাণ মাত্র ৭ থেকে ৮ শতাংশ।
চট্টগ্রাম-১১ আসনের সদস্য (এমপি) এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, বর্তমানে দেশের বনভূমির আয়তন প্রায় ২৩ লাখ হেক্টর, যা মোট ভূখণ্ডের ১৫ দশমিক ৫৮ শতাংশ। বন অধিদফতরের নিয়ন্ত্রণাধীন কোনো বিরানভূমি নেই। তবে কিছু কিছু এলাকায় জবরদখল রয়েছে। কিছু বনভূমি অবক্ষয়িত হয়েছে।
ফরিদপুর-১ আসনের সদস্য (এমপি) মনজুর হোসেনের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০০২ থেকে ২০১৯ পর্যন্ত বায়ুমানের ডাটা পর্যালোচনা করে দেখা যায়, ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত তিন বছর বায়ুমান বেশি খারাপ হয়েছে। এ সময় বড় বড় অবকাঠামো নির্মাণকাজ বেড়ে যাওয়ায় এমনটি ঘটেছে।

Shamol Bangla Ads

শাহাব উদ্দিন জানান, পরিবেশ অধিদফতর কর্তৃক ঢাকাসহ দেশের অন্যান্য বিভাগীয় ও শিল্পঘন শহরগুলোতে সার্বক্ষণিক বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্রের মাধ্যমে সারাদেশে বায়ুর গুণগত মান পরিমাপ করা হচ্ছে। অন্যান্য দূষক যেমন: সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কার্বন-মনোক্সাইড ইত্যাদি সারাবছর মানমাত্রার মধ্যে থাকে। বায়ু দূষণের উৎস হিসাবে ইটভাটা, যানবাহন, রাস্তা খোঁড়াখুঁড়িসহ বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ কার্যক্রম, পৌরবর্জ্য ও বায়োমাস পোড়ানো এবং ট্রান্সবাউন্ডারি প্রভাবকে দায়ী করা হয়।
মন্ত্রী আরও জানান, আইনের আওতায় পরিবেশ অধিদফতর দেশে বিদ্যমান ইটভাটাসমূহকে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব উন্নত প্রযুক্তিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অবৈধ পরিবেশ দূষণকারী ইটভাটার বিরুদ্ধে ২০১৫ সাল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৭ কোটি ৯৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ইতোমধ্যে সারাদেশে প্রায় ৬০০ অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটা বন্ধ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাবেক সংসদ সদস্য রহমত আলী আর নেই পরবর্তী সংবাদ চট্টগ্রাম সিটি নির্বাচন, বগুড়া ও যশোরে উপনির্বাচন ২৯…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads