ads

শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

খবর টি পড়েছেন : ১৪৬
খালেদার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন দলটির নেতাকর্মীরা। ১৪৫ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২টায় হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহণে মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেংগেল মোড় ঘুরে প্রেসক্লাবের দিকে যায়। মিছিল শেষে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন দলটির নেতাকর্মীরা।

Shamol Bangla Ads

বিএনপির একাধিক নেতা জানান, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন। বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় কমিটির সদস্য শামা ওবায়েদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেয়ার কথা রয়েছে।
পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীর নানা প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীরা নয়াপল্টনে এসে জড়ো হতে থাকেন। তবে পুলিশি ঘেরাওয়ের মুখে অসংখ্য নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। এদিকে বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাসদের সম্মেলনে ড. আনোয়ার : সুশাসন ও… পরবর্তী সংবাদ খালেদার মুক্তির ২টি পথ খোলা : হানিফ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads