ads

রবিবার , ২ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পর্যটকদের বরণে প্রস্তুত রাঙামাটি

খবর টি পড়েছেন : ৫৫৫
পর্যটকদের বরণে প্রস্তুত রাঙামাটি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রাঙামাটি প্রতিনিধি : প্রাকৃতিক নৈসর্গে ঘেরা রাঙ্গামাটি এখন প্রস্তুত পর্যটক বরণে। নতুন সাজে সাজানো হয়েছে, শহরের অর্ধশতাধিক হোটেল-মোটেল। এরইমধ্যে বুকিং হয়ে গেছে প্রায় ৬০ শতাংশ রুম। পর্যটকদের চাহিদা মেটাতে বাড়তি প্রস্তুতি আছে ব্যবসায়ীদেরও। সাজেক ভ্যালি, ঝুলন্ত সেতু কিংবা কাপ্তাই

Shamol Bangla Ads

লেক। এছাড়াও পলওয়ে পার্ক, আরণ্যক এবং সুবলং ঝর্ণা।পর্যটকদের বরণ করার জন্য হ্রদ পাহাড়ের শহর রাঙ্গামাটির সবকটি বিনোদন কেন্দ্র প্রস্তুত।

Shamol Bangla Ads

প্রতিবছরের মতো এবারো শীতের মৌসুমে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠবে পার্বত্য রাঙ্গামাটি। সে লক্ষে শহরের অর্ধশতাধিক হোটেল-মোটেল সেরে নিয়েছে তাদের শেষ মুহুর্তের প্রস্তুতি। এরমধ্যেই আসতে শুরু করেছেন পর্যটকরা। শুধু হোটেল মোটেল নয় ভ্রমণ পিপাসুদের চাহিদা মেটাতে প্রস্তুত এখানকার ব্যবসায়ী এবং বোট মালিকরাও। পর্যটন বোট ঘাটের ইজারাদার রমজান আলী বলেন, পর্যটকদের জন্য যথেষ্ঠ বোট প্রস্তুত রয়েছে।

শীতের মৌসুমে পর্যাপ্ত পর্যটকের সমাগম ঘটবে বলে আশা পর্যটন কর্পোরেশনের। যদিও ইতোমধ্যে হোটেল-মোটেলগুলোর ৬০ শতাংশ রুম বুকিং হয়ে গেছে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় প্রস্তত পুলিশ প্রশাসনও।

রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক সৃজন কান্তি বড়ুয়া বলেন, এবারের মৌসুমে যথেষ্ঠ পরিমান পর্যটক সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
রাঙ্গামাটি ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মাকসুদ আহাম্মদ জানান, প্রতিটি ট্যুরিস্ট স্পটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন যাতে করে পর্যটকদের ঘোরাফেরায় কোন ধরণের বিঘ্নতার সৃষ্টি না হয়। প্রতি বছর শীতের মৌসুমে রাঙ্গামাটি জেলার বিভিন্ন পর্যটন স্পটে ৫ লাখেরও বেশি পর্যটকের সমাগম ঘটে ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার কক্সবাজার থেকেই জাহাজে যাওয়া যাবে সেন্টমার্টিন পরবর্তী সংবাদ ভ্রমণ পিপাসুদের মন কাঁড়বে ঐতিহাসিক পলাশীর প্রান্তর

সর্বশেষ - সকল বিভাগ

Shamol Bangla Ads