আতিকুল হক খান, ঢাকা : রাজধানী ঢাকার উত্তরা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস ও কালচারাল ক্লাবের উদ্যোগে দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২২ জানুয়ারী বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. ইয়াসমিন আরা লেখা। । প্রধান অতিথি সকল শিক্ষদের নিয়ে 

প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং বিভিন্ন রকমের পিঠা ক্রয়ও করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এএসএম শাহাবুদ্দিন, ডীন স্কুল অব বিজনেস, উত্তরা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অব বিজনেস’ এর ডিন এএসএম শাহাবুদ্দিন বলেন, প্রতি বছরের ন্যায় এবারও কালচারাল ক্লাবের উদ্যোগে স্কুল অব বিজনেসের ছাত্রছাত্রীরা পিঠা উৎসবের আয়োজন করেছে। এটা আমার জন্য খুবই আনন্দের। উৎসবমুখর পরিবেশে ৭টি স্টলে হরেকরকম পিঠা কেনা-বেচা চলছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার এই মেলাতে শিক্ষার্থীরা ব্যবসায় সম্পর্কিত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে সক্ষম হবে। আমি এই পিঠা উৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

এ ব্যাপারে ‘স্কুল অব বিজনেস’ এর এসিস্ট্যান্ট প্রফেসর ও কালচারাল ক্লাবের মডারেটর ফারহানা মিতু বলেন, পিঠা উৎসব বাঙ্গালীর ঐতিহ্য। এ ঐতিহ্য ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং এ উৎসব আমাদের ধরে রাখতে হবে। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের আয়োজন সফল হয়েছে। এদিন ৭টি স্টলের অংশগ্রহণে উৎসব প্রানবন্ত হয়ে উঠে। যা আমাদেরকে উৎফুল্লিত করে তুলে। আগামী দিনেও আমাদের এ উৎসব অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, এ উৎসবে বাহারি সব ডিজাইনের পিঠা স্থান পায়। শিক্ষার্থীরা নিজ হাতে বিলুপ্তপ্রায় হরেক রকম ও নতুন নতুন ডিজাইনের পিঠা তৈরি করেছে। যেহেতু তারা বিজনেসের শিক্ষার্থী, সেক্ষেত্রে এ ধরনের আয়োজন তাদের মধ্যে ব্যবসায় সম্পর্কিত জ্ঞান আহরণে সাহায্য করবে।


এদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুপুরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে, পিঠা উৎসবে অংশগ্রহণকারী ৭টি স্টলের মধ্য থেকে যৌথভাবে দুটি (পিঠার রাজ্য এবং ৪৩ পাড়ার পিঠা) স্টলকে বিজয়ী ঘোষণা করে তাদের মধ্যে পুরস্কার তুলে দেন- এএসএম শাহাবুদ্দিন ডীন, স্কুল অব বিজনেস।
উল্লেখ্য, শীতকাল আসলেই চারদিকে চলে পিঠা খাওয়ার ধুম। সারা বছর মানুষ যেসব পিঠা থেকে দূরে থাকে, শীতকাল আসলেই সকল প্রকার পিঠাগুলোকে একবার করে হলেও খেতে চায় সবাই। গ্রামবাংলার ঐতিহ্যকে বহন করা এসব পিঠা যেন হারিয়ে যাচ্ছে সময়ের বিবর্তণে। বিশেষ করে রাজধানীর ইট-পাথরকে আঁকড়ে ধরে থাকা নতুন প্রজন্ম বলতেই পারবে না যে, বাংলাদেশের গ্রাম বাংলায় কতো ধরনের পিঠা তৈরি হয় করা হয়। শহুরে জীবনে শীতকে আরেকটু উৎসবমুখর করতে এবং তরুণ প্রজন্মকে পিঠার সাথে আরেকটু পরিচিত করতে রাজধানীর উত্তরা বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব করল শিক্ষার্থীরা।









