ads

শনিবার , ১৮ জানুয়ারি ২০২০ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে মালিঝি নদীর খনন কাজ শুরু

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৮, ২০২০ ৮:২৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ ‘৬৪টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল, জলাশয় পুনঃখনন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে মালিঝি নদীর খনন কাজ শুরু হয়েছে। ১৮ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার মরিচপুরান ইউনিয়নের কোন্নগর এলাকায় ভোগাই নদী ও মালিঝি নদীর মোহনা থেকে ওই খনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। ওইসময় প্রকল্পের ঠিকাদার শহীদুল ইসলাম, জেলা পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী আল আমিন রাজু, মরিচপুরান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকছেদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জানা যায়, নদীর নাব্যতাসহ স্বাভাবিক গতিপ্রবাহ ফিরিয়ে এনে কৃষি ও মৎস্য চাষের সুবিধার্থে এবং বন্যায় ক্ষয়-ক্ষতি কমানোর লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর প্রচেষ্টায় ২০১৮-১৯ অর্থবছরে সরকারের গৃহীত ৬৪টি জেলার ছোট নদী, খাল, জলাশয় পুনঃখনন প্রকল্পের আওতায় ২ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে মালিঝি নদীর ৮.০৫ কিলোমিটার খনন কাজের প্রকল্প হাতে নেওয়া হয়। পানি উন্নয়ন বোর্ড, জামালপুর পওর বিভাগের তত্ত্বাবধানে নালিতাবাড়ীর ঠিকাদার শহীদুল ইসলাম ওই প্রকল্পটির কাজ করছেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, সরকার সারাদেশেই ছোট নদী খাল ও জলাশয়  খনন কাজ হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে মালিঝি নদীর প্রায় ৮ কিলোমিটার খনন কাজ শুরু হল। খনন সম্পন্ন হলে নদীটি তার স্বাভাবিক গতি ফিরে পাবে এবং এলাকার কৃষি ও মৎস্য খাতে অনেক উন্নতি হবে। সেইসাথে স্থানীয় কৃষকরাও লাভবান হবেন।

Need Ads
error: কপি হবে না!