শ্যামলবাংলা ডেস্ক : মুজিবনগর সরকারের অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর জন্মবার্ষিকী আজ ১৬ জানুয়ারি বৃহস্পতিবার। ১৯১৭ সালের এই দিনে সিরাজগঞ্জের কুড়িপাড়া গ্রামে এক সল্ফ্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। এ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও কাজীপুর উপজেলা আওয়ামী লীগ পৃথক কর্মসূচির আয়োজন করেছে।

মনসুর আলী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বিশ্বস্ত এই সহযোগীকে যোগাযোগ ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ এবং দলের সাধারণ সম্পাদক করেছিলেন। পঁচাত্তরের ১৫ আগস্ট
সপরিবারে জাতির পিতাকে হত্যার পর একই বছর ৩ নভেম্বর জেলখানায় এম মনসুর আলীসহ জাতীয় ৪ নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। আওয়ামী লীগ সভাপতিম লীর সদস্য মোহাম্মদ নাসিম শহীদ এম মনসুর আলীর ছেলে।









