ads

বুধবার , ২৫ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিটি নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও অংশ নিচ্ছি : মির্জা ফখরুল

খবর টি পড়েছেন : ১৮০
সিটি নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও অংশ নিচ্ছি : মির্জা ফখরুল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আবারও সংশয় ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সিটি নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও অংশ নিচ্ছি। বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।
সিটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে আপত্তি তুলে বিএনপি মহাসচিব বলেন, এর মাধ্যমে কারচুপিকে বৈধতা দেয়া হবে।
তিনি বলেন, ‘সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে আমরা পরিষ্কার করে বলেছি– এই বর্তমান নির্বাচন কমিশন, সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে না এবং জনগণের যে রায় সেটি প্রতিফলিত হয় না। তার পরও আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, তাই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।’

Shamol Bangla Ads

নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কার কারণ হিসেবে ইভিএমকে প্রধানত ইঙ্গিত করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সিটি নির্বাচনে আরেকটি বড় সমস্যা হয়েছে– ইভিএম। তারা বলেছেন– ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে, যেটি সম্পূর্ণভাবে ত্রুটিযুক্ত। আমরা এটিকে প্রত্যাখ্যান করেছি। বলেছি, আমরা মনে করি যে, এটি সঠিক হবে না। এ কারণে আমরা মনে করি, ইভিএমে জনগণের রায় প্রতিফলিত হবে না। সেই কারণে আমরা মনে করি, নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম।’
ছাত্রদলের কমিটি নিয়ে বিএনপি মহাসচিব বলেন, আজকে ছাত্রদল নেতারা শপথ নিয়েছেন বাংলাদেশের যে গণতন্ত্রহীনতা বিরাজ করছে, এই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে এবং গণতন্ত্রের মা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে। তারা সংগ্রাম করে বাংলাদেশের ছাত্র এবং জনতার ঐক্য গড়ে তুলবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২ সিটি নির্বাচন ফ্রি ও ফেয়ার হবে :… পরবর্তী সংবাদ উত্তরে আতিকুল, দক্ষিণে তাপস-সেলিমের মনোনয়নপত্র সংগ্রহ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads