ads

বুধবার , ৪ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপির আন্দোলনের হুমকি আদালত অবমাননার শামিল : তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫৯
বিএনপির আন্দোলনের হুমকি আদালত অবমাননার শামিল : তথ্যমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের জন্য বিএনপির আন্দোলনের হুমকি আদালত অবমাননার শামিল। বুধবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন মঞ্চ পরিদর্শনপূর্ব সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর বাসসের
তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার জামিন দেবেন আদালত, সরকার নয়। খালেদা জিয়ার জামিনের জন্য আন্দোলন করার অর্থ বিএনপি আদালত মানে না। বিএনপি নেতাদের বক্তব্যে প্রমাণিত হচ্ছে তারা দেশের বিচার ব্যবস্থা, আইন-আদালত মানেন না।’
তিনি বলেন, ‘সরকার খালেদা জিয়ার জামিন দেওয়ার এখতিয়ার রাখে না। তার মানে তাদের আন্দোলন আদালতের বিরুদ্ধে। সে কারণে আদালত স্বপ্রণোদিত হয়ে কিছু করেন কি-না, সেটিই দেখার বিষয়।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী রাজনীতিকে পরিশুদ্ধ করতে চান। জাতি ও দেশকে এগিয়ে নিতে চান। সমাজকে সুন্দর ও শান্তিময় করতে চান। সে লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলকে আরও গতিশীল এবং সুসংগঠিত করতে চান।
হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেছেন। এ অভিযান অব্যাহত থাকবে। পরে তিনি আওয়ামী লীগের আগামী ২০ ও ২১ ডিসেম্বর জাতীয় সম্মেলনের জন্য মঞ্চ তৈরির কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় নেতা মির্জা আজম এমপি, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাইফুর রহমান সোহাগ, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাহাদাত হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ এফ এম সোহরাওয়ার্দ্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে চার্জশিট গঠনের… পরবর্তী সংবাদ অনুসন্ধান চলছে, সময়মতো দেখতে পাবেন : ওবায়দুল কাদের

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads