ads

বুধবার , ৪ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৪৮
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : স্পেনে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে রওনা হয়ে বুধবার প্রথম প্রহরে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান।
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় ফ্লাইটটি মাদ্রিদ টোরেজন বিমানবন্দর ত্যাগ করে। সেখানে রাষ্ট্রদূত এবং ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হাসান মাহমুদ খন্দকার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। তিন দিনের সরকারি সফরে রোববার স্পেনে পৌঁছান শেখ হাসিনা। প্রথম কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি।
পরদিন সোমবার সকালে স্পেনের ফেরিয়া দি মাদ্রিদে (আইএফইএমএ) হলে কপ-২৫ সম্মেলনের সাধারণ আলোচনায় যোগ দেন বাংলাদেশের সরকার প্রধান। জলবায়ু পরির্বতনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের লড়াইকে রোহিঙ্গা সঙ্কট কীভাবে আরও কঠিন করে তুলেছে আলোচনায় তা তুলে ধরেন তিনি।
সম্মেলনের উদ্বোধনী দিনে মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট হিলডা হাইনের প্রস্তাব গ্রহণ করে পরবর্তী ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) প্রেসিডেন্ট হিসেবে আগামী বছর দায়িত্ব নিতে সম্মত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন দুপুরে শেখ হাসিনা মাদ্রিদে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠক করে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে সহযোগিতা চান।
কাছাকাছি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়ন প্রেসিডেন্ট ডেভিড মারিয়া সাসোলি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বিকেলে স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সন্ধ্যায় রাজ প্রাসাদে স্পেনের রাজা ও রানি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।
চিলির সভাপতিত্বে এবং স্পেনের সার্বিক সহযোগিতায় মাদ্রিদে ২ ডিসেম্বর শুরু হওয়া থেকে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন (ইউএনএফসিসিসি) চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত । রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে এই সম্মেলন ‘কপ-২৫’ নামে পরিচিত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ মনির ৮০তম জন্মবার্ষিকী আজ পরবর্তী সংবাদ গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের শাহ্‌ সিমেন্ট

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads