ads

বুধবার , ২৭ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হঠাৎ কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা, লঞ্চ চলাচল বন্ধ

খবর টি পড়েছেন : ১৬৭
হঠাৎ কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা, লঞ্চ চলাচল বন্ধ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : পূর্ব ঘোষণা ছাড়াই ১১ দফা দাবিতে ঢাকার সদরঘাটসহ, চাদঁপুর ও বরিশালে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন নৌ-যান শ্রমিকরা। ‘শ্রমিক অধিকার সংরক্ষক’ নামে একটি সংগঠনের ডাকে কর্মবিরতির কারণে বুধবার সকালে সদরঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ভূঁইয়া ওই তথ্য নিশ্চিত করেছেন।
সরেজমিনে সদরঘাট এলাকায় গিয়ে দেখা যায়, চাদঁপুর ও শরিয়াতপুরের যাত্রীরা সকালে লঞ্চ টার্মিনালে এসে বিপাকে পড়েছেন। যাত্রীরা অভিযোগ করেন, শ্রমিক সংগঠন কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়া লঞ্চ চলাচল বন্ধ রাখায় শত শত যাত্রী টার্মিনালে আটকা পড়েছেন।
অন্যদিকে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুর রহমান পটল জানান, আমরা এই অবৈধ সংঘঠনে ডাকা ধর্মঘট মানি না। আজ বিকাল পাঁচটা থেকে ঢাকা চাদঁপুর ও বরিশালসহ দেশের ৩৩টি নৌরুট থেকে লঞ্চ চলাচল শুরু করবে। তিনি দাবি করেন, ওই সংগঠনের কোনো ভিত্তি নাই। ধর্মঘট প্রতিহত করতে নৌ-যান মালিক ও শ্রমিক ফেডারেশন ইতোমধ্যেই আলোচনায় বসেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিয়োগপত্র পাচ্ছেন পরিবহন চালক ও শ্রমিকরা পরবর্তী সংবাদ ৪১তম বিসিএসে নিয়োগ পাবেন ২১৬৬ জন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads